মঙ্গোলিয়ায় ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ

Bangla Times Desk:

মঙ্গোলিয়ার উলন বাটরে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টে খেলছেন আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান।  সেখানে আজ তৃতীয় ম্যাচে জয় পেয়েছেন। খেলার আগে হোটেলে অভিনব ঘটনা ঘটেছে। খেতে গিয়ে সেখানে ‘হালাল শূকরের মাংস’ দেখে অবাক ফাহাদ।

ফাহাদ নিজেই ফেসবুক পুরো বিষয়টি তুলে ধরে লিখেছেন, ‘‘আমাদের মঙ্গোলিয়ার হোটেলের বুফেতে একটা পদের গায়ে লেবেল লাগানো ছিল ‘হালাল পোর্ক’ (হালাল শুকরের মাংস)। ব্যাপারটা নিশ্চিতভাবেই একটা ভুল মনে করে আমি ওয়েটারকে এ বিষয়ে জিজ্ঞেস করলাম: এটা কি শূকরের মাংস? সে বলল, ‘হ্যা।’

হালাল শুকরের মাংস

আমি আবার বললাম, ‘তাহলে এখানে হালাল লেখা কেন?’

একেবারে গম্ভীর মুখে সে উত্তর দিলো, ‘এটা হালাল শূকরের মাংস।’

আমার পাশে দাঁড়িয়ে থাকা শ্রীলঙ্কান ভদ্রমহিলা তখন আর নিজের হাসি চেপে রাখতে পারলেন না।

‘আমি কিন্তু ওই হালাল পোর্ক খাইনি!’

এরপর মঙ্গোলিয়া থেকে ফাহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমার কাছে মনে হয় ওয়েটার হালাল হারাম বিষয়টি বুঝতে পারেনি। তাই এমনটা করেছে। এর আগে গরু ও খাসির মাংসের পাশে হালাল লেখা ছিল।  তবে আমরা কেউই আর শুকরের মাংস খাইনি।’’

Share This:
You might also like