সৌদি আরবে দুই মাদক পাচারকারী এবং ব্যবসায়ীর শিরোচ্ছেদ

অনলাইন ডেস্ক:

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয় তথ্য বিবরণী
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার তাবুক কেন্দ্রীয় কারাগারে দুই অপরাধীর শিরচ্ছেদ (তলোয়ার দিয়ে ঘাড় কেটে) করে মৃত্যুদণ্ড (তাজির) কার্যকরের বিষয়ে নিম্নোক্ত বিবৃতি জারি করেছে:

দণ্ডপ্রাপ্ত অপরাধী السيد عبدالجابر علي السيد (আস-সায়্যিদ আবদুল জাবের আলী আস-সায়্যিদ) — মিশরীয় নাগরিক:
* অপরাধ: সৌদি আরবে মাদকদ্রব্য এমফিটামিন (Amphetamine) ট্যাবলেট পাচার করা।
* মৃত্যুদণ্ড কার্যকরের সময়: সকাল ৮:৩০ মিনিট।
দণ্ডপ্রাপ্ত অপরাধী روحي بن علي بن محمد بن علي عبيدان (রুহি বিন আলী বিন মুহাম্মদ বিন আলী উবাইদান) — সৌদি নাগরিক:
* অপরাধ: মাদক বিক্রয়ের উদ্দেশ্যে একই চালানের সমপরিমাণ মাদক আনা এবং তার একটি অংশ গ্রহণ করা।
* মৃত্যুদণ্ড কার্যকরের সময়: সকাল ৮:৪০ মিনিট।
আজ সোমবার, ২৫ রবীউস সানী ১৪৪৮ হিজরি (৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) তাবুক অঞ্চলে অপরাধী আস-সায়্যিদ আবদুল জাবের আলী আস-সায়্যিদ (মিশরীয়) এবং রুহি বিন আলী বিন মুহাম্মদ বিন আলী উবাইদান (সৌদি)-এর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশের মাধ্যমে পুনরায় নিশ্চিত করছে যে, সৌদি আরব সরকার মাদকের ভয়াল থাবা থেকে নাগরিক ও রেসিডেন্সিয়ালদের (প্রবাসী) নিরাপত্তা দিতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। মাদক পাচারকারী ও ব্যবসায়ীদের ওপর দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ কঠোর শাস্তি প্রয়োগ করা হবে; কারণ এটি নিরপরাধ জীবন ধ্বংস করে, যুবসমাজ, ব্যক্তি ও সমাজব্যবস্থায় চরম বিপর্যয় ডেকে আনে এবং মানুষের অধিকার হরণ করে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিচ্ছে যে, এ ধরনের অপরাধে কেউ লিপ্ত হলে তার পরিণতি হবে শরিয়াহ নির্ধারিত কঠোর শাস্তি।

কার্যকর শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে জানাজা ও দাফনের জন্য। মিশরীয় নাগরিকের ওসিয়ত অনুযায়ী, তার পরিবারের অর্থায়নে মরদেহ কার্গো বিমানযোগে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

Share This:
You might also like