৯ কোটি ২০ লাখে কলকাতা নাইট রাইডার্সে মোস্তাফিজ
Bangla Times Desk
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে চমক দেখিয়েছেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি পেসারকে পেতে লড়াইয়ে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। দুদলের লড়াইয়ে ৯ কোটি রুপি ছাড়িয়ে যাওয়ার পর কলকাতা আরও ২০ লাখ যোগ করলে থেমে যায় চেন্নাই।


