বেঞ্জিন বেঞ্জয়েট-এর কবিতা ‘আগুন খেলা’

আগুন খেলা
বেঞ্জিন বেঞ্জয়েট

মর্ত্যবাসী আর ঘুমে নয়
এবার একটু জাগুন,
ধোঁয়ায় সকল আচ্ছন্ন যে
স্বর্গে লেগেছে আগুন।

হাভাতের আগুন প্রতিঘরে
ক্ষুধায় কাতর সকল,
মিছে মায়ার ধ্বকল বাজে
হাসিটাও দেখি নকল।

কারো পেট পুড়ে ছারখার
কারোবা ঘর পোড়ে ,
কারো বুক পুড়ে ছারখার
প্রিয়জন হারা খবরে।

স্বাধীনতা হারা এ জনপদে
বুক উদরে পা’পাড়া,
পেটের দায়ে সবায় এখন
ছিন্ন ভিন্ন সর্বহারা।

Share This:
You might also like