বেঞ্জিন বেঞ্জয়েট- এর কবিতা “প্রশ্ন দু “

প্রশ্ন দু
বেঞ্জিন বেঞ্জয়েট

ক্ষুধাকে সঙ্গী করে আমি
মৃত্যুকে দিয়েছি ছুটি,
মৃত্যু যদি চেপে ধরে টুটি
প্রশ্ন সুধাবো দুটি।

জীবনের চেয়ে বড় কি তা?
উত্তর দিবে মরণ,
মরণ পেটে লাথি মেরে কে
থাকে সদা জাগরণ?

CSB Ad

ক্ষুধা পেটে লাথি মেরে কে
হৃদয়ে জাগায় সাড়া?
আমি-আমার-প্রেম-প্রণয়
কার এ ইশারা?

Share This:
You might also like