বেঞ্জিন বেঞ্জয়েট- এর কবিতা “বাসনা”

বাসনা
বেঞ্জিন বেঞ্জয়েট

উড়ে উড়ে যায় পাখি
নিচে পড়ে ছায়া,
যত বার দেখি ছায়া
বাড়ে তত মায়া।

আরো কত দূরে যাবে
বলিতে না পারি,
প্রেম যেন ভুলেনা সে
এই আহাজারি।

ভালবাসি খুব তারে
চোখে দেখিবার,
বাসনা বিভোর মম
বুকে রাখিবার।

ইহকালে পরকালে
চাহি দুই কালে,
বাঁধিয়া রাখিব তারে
খুব মায়াজালে।

Share This:
You might also like