বেঞ্জিন বেঞ্জয়েট-এর কবিতা “গুরুচন্ডালী”
কে কে পেল ঈদের সেলামী
কার কার বুকে খুশ?
এতিম দুস্থ অসহায় যাহারা
হাতে তার লব কুশ।
সিংহাসনে বসি দ্বীনি ছবক
হযরত পীর কামেল,
তাহাজ্জুদে সে রবেরে ডাকি
হয়নি বিফল ফেল।
মসজিদে বসি দ্বীনি খাদেম
আল্লাহ জপ করি,
মাথা ঠুকিয়া কালো স্পটে
চিহ্ন রাখিছে ধরি।
মন্দিরে যত মূর্তি পূজারী
ফুল ফল ডালা ভরা,
তারি পাশে ভিখেরি বসি
অনাহারে আধমরা।
রাজা বাদশা ধর্ম গুরুরা
কিবা তার ধর্মজাত,
বিশ্বব্রহ্মাণ্ডে সহায়হীনেরা
পেল না দুমুঠো ভাত।




