বেঞ্জিন বেঞ্জয়েট এর কবিতা “ব্যবচ্ছেদ”

ব্যবচ্ছেদ
বেঞ্জিন বেঞ্জয়েট

ঈদের বাতাস বহে চারিদিক
ঈদ কি সবার আছে?
ভিটেমাটি হারা স্বজন যারা
ঈদ নাই তার কাছে।

করোনা যাহার সব ভেঙেছে
সব নিয়ে গেছে দূরে,
স্বজনের বুকে বুক মিলাতে
মরিতেছে ঘুরে ঘুরে।

যাহার জীবন দিন মজুরিতে
পার হতো কোনমতে,
ভাসিতেছে সে মহা দরিয়ায়
ভাসিতেছে স্রোতে স্রোতে।

এতিম যারা তাহাদের খবর
রাখার আছে কি কেউ?
সে জীবন যেন সারাজীবন
সাগর জলের ঢেউ।

আজ ধনপতি মহাজনদের
কতটা দম্ভ হাড়ে হাড়ে!
এক ফালি এক কাপড় দিতে
বুকেতে ঘুষি মারে।

এই পৃথিবী ধ্বংস হয়ে যাও
থাকুক কোরআন বেদ,
নতুন করে ধরা চাই যেথায়
থাকবে না ভেদাভেদ।।

Share This:
You might also like