দুই বাংলার আয়োজনে সিডনিতে গাইবেন জেমস-রূপম

একই মঞ্চে, একই সুরের মোহনায় এবার মিলবেন বাংলাদেশের নগরবাউলখ্যাত জেমস এবং কলকাতার গায়ক ফসিলসের রূপম ইসলাম। অস্ট্রেলিয়ায় আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে গাইবেন তারা। দুই বাংলার আয়োজকদের সম্বনয়ে কনসার্ট আয়োজন করেছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া।

আয়োজকদের একজন তানিম মান্নান বলেন, ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এই কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শক অংশ নেবে।

একের পর এক কনসার্ট নিয়ে দেশ ও বিদেশে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল ব্যান্ড। কনসার্টের পাশাপাশি বেশ কিছু নতুন গানের কাজও চলছে। তবে গানগুলো প্রকাশের দিন তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নগরবাউল ব্যান্ডের মুখপাত্র রবিন ঠাকুর।

এদিকে, শিল্পী রূপম ইসলাম এই মুহূর্তে তার বই ‘বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে।

পাশাপাশি ব্যান্ড ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিতে দেখা যাচ্ছে তাকে। ২০২৪ সালে ভারতে ‘পুজোওয়ালাদের গান’ কনসার্টে এক মঞ্চে পারফর্ম করেছিলেন রূপম ও জেমস
Share This:
You might also like