বৃটেনে এক বাংলাদেশি যুবকের ছলনা
অনলাইন ডেস্ক:
১৯৯৬ সাল থেকে বৃটেনে বসবাস করছেন বাংলাদেশি যুবক সুলতান মাহমুদ (৪১)। তবে বৃটেনে তিনি সুলতান মাহমুদ নামে পরিচিত নন। তার নিয়োগকর্তা, চিকিৎসক ও অন্যদের কাছে তিনি পরিচিত রেজাউল করিম (৪৪) নামে একজন বৃটিশ নাগরিক হিসেবে। এই নামের এক ব্যক্তির ইন্স্যুরেন্স নাম্বার নকল করে নিজে ব্যবহার করেছেন এবং এই পরিচয়ে বৃটেনে বসবাস করছেন এক দশকের ওপরে। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ফ্রি মুভমেন্ট। ২০০৯ সালে তিনি অনির্দিষ্টকালের জন্য বসবাসের অনুমতি চেয়ে আবেদন করেন। এটা করেছিলেন তিনি নিজের প্রকৃত নাম ব্যবহার করে। এ সময় তিনি স্বীকার করেন ভুয়া নাম ধারনের কথা।



