১ ঘণ্টার নবজাতক রেখে প্রেমিকের সঙ্গে মা উধাও! থামছে না কান্না
অনলাইন ডেস্ক:
নবজাতককে হাসপাতালে ফেলে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন নিঝুম (২০) নামে এক তরুণী। যশোর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। গত ৫ অক্টোবর এ ঘটনা ঘটলেও আজ বহস্পতিবার বিষয়টি জানাজনি হয়।
এ ব্যাপারে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আরিফ আহম্মেদ সাংবাদিকদের বলেন, শিশুটিকে পুলিশের মধ্যস্থতায় তার নানা শাহ আলম, নানি আসমা খাতুন এবং বাবা শাহিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, ‘শিশুটি এখনো সুস্থ আছে। তবে তার কান্না থামছে না।








