প্রেমিকাকে গলাকেটে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা!
অনলাইন ডেস্ক:
গাজীপুরের কালীগঞ্জে প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রেমিক। বুধবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে পুলিশ প্রেমিকের বাড়ি থেকে ওই দুজনের লাশ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে। খবর পেয়ে গ্রামের লোকজন ওই বাড়িতে ভিড় জমায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কাওসার আলম জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল সকালে হৃদয়ের মা ও চাচা জমি রেজিস্ট্রি করতে কালীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসে যান। হৃদয় বাড়িতে ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে তাঁর মা দেখেন ঘর অন্ধকার। দরজা ভেতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও হৃদয়ের সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন মেঝেতে ছেলে ও তাঁর প্রেমিকার রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর তাঁর চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসে।
পরে থানায় খবর দিলে পুলিশ এসে রাত ১০টার দিকে ঘরের বারান্দার গ্রিল ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় প্রেমিকা ইভানা হৃদয়ের কাছে আসেন। পরে কোনো এক সময় তাঁকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন হৃদয়।




