বিরাট কোহলির রেকর্ড ভেঙে শীর্ষে বাবর আজম

বাংলাটাইমস নিউজ ডেস্ক:

লড়াইটা বেশ জমে উঠেছে সময়ের দুই সেরা ব্যাটসম্যানের। এই যেমন আজ রোববার বিরাট কোহলিকে পেছনে ফেললেন বাবর আজম। ভারতীয় অধিনায়ককে টপকে টি-টোয়েন্টিতে গড়েছেন দ্রুততম দুই হাজার রানের রেকর্ড। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাবর এই মাইলফলক স্পর্শ করেছেন।

পরিসংখ্যান জানাচ্ছে, ৫৬ ইনিংসে ২০০০ রানের ক্লাবে নাম লিখিয়েছিলেন কোহলি। বাবর এই ক্লাবে প্রবেশ করলেন মাত্র ৫২ ইনিংসে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের আগে দুই হাজার রান করেছেন মোট ১০ ব্যাটসম্যান।

রেকর্ড থেকে মাত্র ১৭ রান দূরে থেকে হারারেতে ব্যাট করতে নামেন বাবর। দেখে-শুনে এদিন পাকিস্তান তারকা খেলেন ৪৬ বলে ৫২ রানের ইনিংস।

অধিনায়ক বাবর-ব্যাটসম্যান বাবর সমান তালে এগিয়ে যাচ্ছেন। তার অধিনায়কত্বে পাকিস্তান তাদের শেষ চারটি টি-টোয়েন্টি সিরিজে জয়লাভ করেছে। একটি সিরিজ ড্র হয়েছে। এর আগে বিরাট কোহলিকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠেছিলেন বাবর আজম।

 

 

Share This:
You might also like