ইইউ কাউন্সিল ট্রেইনিশিপ, সুযোগ ১০০ জনের, ৫ মাস থাকতে হবে বেলজিয়ামে
বাংলা টাইমস ডেস্ক:
ইউরোপীয় রোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিল ২০২৬ সালের ট্রেইনিশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বেতনভুক্ত এই ট্রেইনিশিপ অনুষ্ঠিত হবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। প্রতিবছর প্রায় ১০০ জন তরুণ পেশাজীবীকে এ সুযোগ প্রদান করা হয়।
পাঁচ মাসব্যাপী এই ট্রেইনিশিপ বছরে দুবার আয়োজন করা হয়। ২০২৬ সালের প্রথম পর্ব চলবে ১ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ লাভ করবে।
আর্থিক সুবিধা
- ট্রেইনিশিপে নির্বাচিতরা মাসিক ১ হাজার ৪৭৬ ইউরো ভাতা পাবেন
- ৭০ ইউরো মিলবে খাবার ভাতা বাবদ
- মিলবে যাতায়াত ভাতা মিলবে।
ট্রেইনিশিপের অন্য সুবিধা
- দুর্ঘটনা বিমা
- স্বাস্থ্যবিমার আংশিক ফেরত
- মাত্র ৩০ ইউরো খরচে কাউন্সিলের জিম ব্যবহার
- কাউন্সিলের লাইব্রেরির সব রিসোর্স ও সেবায় পূর্ণ প্রবেশাধিকার
- মাসিক দুই দিন ছুটি
কর্মক্ষেত্র ও দায়িত্ব
নির্বাচিত প্রার্থীরা ইউরোপীয় কাউন্সিলের ‘জেনারেল সেক্রেটারিয়েটে’ বিভিন্ন দলে কাজ করবেন। কাজের ধরন দুই ভাগে বিভক্ত—
১. নীতিনির্ধারণী ও আইনি দল (Policy team or Legal service)
- অর্থনীতি ও অর্থনীতি নীতি
- পরিবেশ ও জলবায়ু
- পররাষ্ট্রবিষয়ক কাজ
- ন্যায়বিচার ও অভ্যন্তরীণবিষয়ক কাজ
২. সহায়ক দল (Support team)
- যোগাযোগ ও মিডিয়া সম্পর্ক
- মানবসম্পদ
- তথ্যপ্রযুক্তি (আইটি)
- অনুবাদ
আবেদনকারীরা আবেদন ফরমে তাদের পছন্দের দুটি ক্ষেত্র বেছে নিতে পারবেন। ট্রেইনিশিপ চলাকালে ট্রেইনিদের দায়িত্বের মধ্যে থাকবে সভা প্রস্তুত করা, নথি অনুবাদ করা, তথ্য সংগ্রহ, সংগঠিত করা ও বিশ্লেষণ করা এবং কাউন্সিলের দৈনন্দিন কাজে সক্রিয় অংশগ্রহণ।
যোগ্যতার শর্ত
আবেদনকারীদের নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে—




