১১ জুন থেকে ঢাকায় শুরু হচ্ছে বিদেশী বিশ্ববিদ্যালয়ের “এডমিশন উইক ২০২২”

নিজস্ব প্রতিবেদক:

ইন্টারন্যাশনাল স্কলারশিপ পয়েন্ট এবং ফরেন এডুকেশন সিস্টেম এর উদ্যোগে আগামী ১১ জুন থেকে ঢাকার পান্থপথে শুরু হচ্ছে এডমিশন উইক ২০২২। বিভিন্ন দেশের ইউনিভার্সিটির বাংলাদেশের প্রতিনিধিগন উক্ত প্রোগ্রামে উপস্থিত থাকবেন।

ফরেন এডুকেশন সিস্টেম এর কাউন্সেলিং ম্যানেজার তাহমিনা খানম বাংলাটাইমসকে জানান, এডমিশন উইকে বাংলাদেশের স্টুডেন্টদের বিভিন্ন দেশের নামকরা ইউনিভার্সিটিতে সর্বোচ্চ ৫০% স্কলারশিপসহ এডমিশন-এর সুযোগ থাকছে।

আগামী ১১ জুন থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে, ১১ জুন আমেরিকা, ১৪ জুন অস্ট্রেলিয়া, ১৫ জুন কানাডা ও ১৬ জুন ইন্ডিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিগন উপস্থিত থাকবেন।

আগ্রহী শিক্ষার্থীরা +৮৮০১৭৮০৫৯০৫৪০ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। উল্লেখ্য যে, ফরেন এডুকেশন সিস্টেম গত একযুগ ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষা, ভর্তি ও ভিসা নিয়ে কাজ করে যাচ্ছে।

Share This:
You might also like