স্নাতক পাশে নিয়োগ দিবে সিটি গ্রুপ

বাংলাটাইমস ডেস্ক:

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিটি গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এমআইএস এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম

এমআইএস এক্সিকিউটিভ/ সিনিয়র এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার জ্ঞান, ইআরপি সিস্টেমে দক্ষতা থাকতে হবে। প্রার্থীর দুই থেকে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল

সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।

বেতন

আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

১০ জুন, ২০২১।

Share This:
You might also like