আগামী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের শিক্ষার্থীদের ‘নবীনবরণ-২০২৬’

বাংলা টাইমস ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। বরিশালের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য, সমৃদ্ধ সংস্কৃতি ও আঞ্চলিক সৌন্দর্যের ধারাকে ধারণ করে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং প্রবীণ ও নবীনদের মধ্যে পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পারস্পরিক পরিচয় ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি বরিশালের ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাণবন্ত মিলনমেলার মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে আরও আনন্দময় ও স্মরণীয় করে তোলার প্রত্যাশা রয়েছে আয়োজকদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জনাব জহির উদ্দিন স্বপন, এমপি।

আয়োজকদের প্রত্যাশা, প্রধান অতিথির উপস্থিতি অনুষ্ঠানকে আরও মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত করে তুলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের এই আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি বরিশালের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সংযোগ আরও গভীর করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশাল বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্টদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Share This:
You might also like