১১ জুন ঢাকায় সানজেন এডু লিঃ-এর আয়োজনে সর্ববৃহৎ আন্তর্জাতিক শিক্ষামেলা
মোহাম্মদ জহির:
আগামী ১১ জুন (শনিবার ) ঢাকা বনানীস্থ হোটেল সারিনায় অনুষ্ঠিত হবে দিনব্যাপী “ইন্টারন্যাশনাল এডু এক্সপো ২০২২“। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং সফল এডুকেশনাল কনসাল্টিং ফার্ম ‘সানজেন এডু লিমিটেড’ এই শিক্ষা মেলার আয়োজক। এই মেলার ব্যাংকিং পার্টনার ব্রাক ব্যাংক লিমিটেড।
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য মেলায় প্রবেশ ফ্রি, সাথে থাকছে গিফট আইটেম। মেলা চলবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
মেলার আয়োজক ‘সানজেন এডু লিমিটেড’-এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মনিরুল হক জানান, “অন্যান্য বছরের মত এবারও আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সঠিক গাইডলাইন দিতে শিক্ষামেলার আয়োজন করতে যাচ্ছি।। মেলায় ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এবং চীনের টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐসব দেশে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য মেলায় আগত শিক্ষার্থীদের জানাবেন। সেনজেন এডু লিমিটেড বরাবরই বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে। এবারও ১০০% পর্যন্ত স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে সেনজেন এডু লিমিটেড।”
জনাব মনিরুল হক আরো বলেন, “বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা মেলা শেষে প্রতিদিনই আমাদের অফিসে এসে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য জানতে পারবেন।”
অফিসের ঠিকানাঃ
Opposite to Metro Shopping Center,
Dhanmondi 1215 Dhaka,
Bangladesh




