ঢাকাস্থ সোনারগাঁ হোটেলে শুরু হয়েছে “ইন্টারন্যাশনাল এডু ফেস্ট ২০২১”
মোহাম্মদ জহির:
আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল দশটায় ঢাকাস্থ প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে শুরু হয়েছে দু’দিনব্যাপী “ইন্টারন্যাশনাল এডু ফেস্ট ২০২১“। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং সফল এডুকেশনাল কনসাল্টিং ফার্ম ‘সানজেন এডু লিমিটেড’ এই মেলার আয়োজক।

২৬ ফেব্রুয়ারিও যথারীতি মেলা চলবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ।
আজ সকাল দশটায় ফিতা কেটে উক্ত শিক্ষা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ফ্যাকডক্যাব প্রেসিডেন্ট জনাব কাজী ফরিদুল হক হ্যাপী, সাথে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্যাকডক্যাব -এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সাজ্জাদ পারভেজ, ভাইস প্রেসিডেন্ট জনাব মরতুজা হোসেন হিমেল এবং সেক্রেটারি জেনারেল জনাব গাজী তারেক ইবনে মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সানজেন এডু লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জনাব মনিরুল হক।
মেলার আয়োজন প্রসংগে মনিরুল হক জানান, অন্যান্য বছরের মত এবারও আমরা সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছি। দর্শনার্থীদেরকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে মেলায় প্রবেশ করতে হবে। মেলায় ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্ডিয়া এবং চীনের টপ র্যাংকিং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত থেকে ঐসব দেশে ভর্তি, ভিসা প্রসেস এবং স্কলারশিপের যাবতীয় তথ্য মেলায় আগত শিক্ষার্থীদের জানাবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সঠিক গাইডলাইন দিতে এই এডু ফেস্টের আয়োজন করা হচ্ছে। সানজেন এডু লিমিটেড বরাবরই বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে। এবারও ১০০% পর্যন্ত স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে সেনজেন এডু লিমিটেড।
মেলার হট লাইন: 01615000128,01615000129
অফিসের ঠিকানাঃ
Sangen Edu Limited
33 Kader Arcade, (4th Floor)
Science Laboratory,
Dhanmondi 1205 Dhaka, Bangladesh








