হাসিনার ক্ষমা চাওয়ার নাটক আসছে!

ডেস্ক রিপোর্ট:

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা-পরবর্তী পরিস্থিতি ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে, ফ্যাসিস্ট ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও লেখক জাহেদ উর রহমান ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য নিয়ে কিছু প্রশ্ন করেন, শেখ হাসিনা কি কখনো স্পষ্টভাবে জুলাইয়ের গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা চাইবেন?

রোববার (২৩ নভেম্বর) সম্প্রতি ফাঁস হওয়া হাসিনার অডিও রেকর্ড নিয়ে বিশ্লেষণ করেন জাহেদ উর রহমান।

ডা. জাহেদ এর মতে, অডিও ক্লিপটি যদি সত্যিই আসল হয়, তবে এর মধ্যেই লুকিয়ে আছে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা। ওই কথোপকথনে শেখ হাসিনা একাধিকবার বলেন, তিনি ‘মানুষ মেরে ক্ষমতায় থাকতে চান না’ এবং দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রসঙ্গেও বিরক্তি প্রকাশ করেন।

জাহেদের যুক্তি—এই বক্তব্যের প্রকাশের টাইমিং রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, গত কয়েক সপ্তাহ ধরে শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি প্রথমবারের মতো স্বীকার করেছেন যে, প্রধানমন্ত্রী হিসেবে ঘটে যাওয়া মৃত্যুর দায় আংশিক হলেও তার উপর বর্তায়। যদিও সরাসরি কোনো হত্যার নির্দেশ তিনি দেননি বলে দাবি করেন।

এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, এই স্বীকারোক্তি তার আগের বক্তব্যের তুলনায় খানিকটা ভিন্ন এবং রাজনৈতিকভাবে ‘সফট’ অবস্থান নির্দেশ করে।

তাহলে কি নির্বাচন ঘিরে নতুন কোনো কৌশল?

জাহেদ উর রহমানের দাবি, আন্তর্জাতিক চাপ, বিশেষ করে ভারতের সঙ্গে সাম্প্রতিক বৈঠকগুলো ইঙ্গিত করছে—আওয়ামী লীগকে কোনো না কোনো প্রক্রিয়ায় নির্বাচনে ফিরিয়ে আনার আলোচনা চলছে। তাই শেখ হাসিনাকে নিয়ে “দায় স্বীকার” বা “নরম ভাবমূর্তি” তৈরির প্রচেষ্টা সামনে আসতে পারে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, রাজনৈতিক পুনর্বাসনের লক্ষ্যে ভবিষ্যতে এমন একটি ন্যারেটিভ জোরদার হতে পারে।

তিনি তো ক্ষমা চেয়েছে, সুতরাং তার দলও নির্বাচনে ফিরতে পারে। তবে ডা. জাহেদ এটিকে একটি পরিকল্পিত রাজনৈতিক নাটকের সম্ভাবনা হিসেবে দেখছেন।

তবে তার মতে, ফৌজদারি অপরাধের ক্ষেত্রে ক্ষমা চাওয়া কোনো বিচার কমাতে পারে না, এবং গণহত্যার দায় থেকে মুক্তির কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে তিনি “সাইকোপ্যাথিক ক্ষমতালোভী” হিসেবে দেখেন, যিনি সত্যিকারের অনুশোচনা দেখাবেন বলে তিনি বিশ্বাস করেন না—তবে রাজনৈতিক অভিনয় হিসেবে ক্ষমা চাওয়ার ‘ইমোশনাল নাটক’ সম্ভব।

জাহেদের মূল প্রশ্ন রয়ে যায়—জুলাইয়ের গণহত্যার জন্য শেখ হাসিনা কি কখনো জাতির কাছে স্পষ্ট ও নিঃশর্ত ক্ষমা চাইবেন? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রশ্নটি আরও তীব্র হয়ে উঠছে।

সুত্র: দৈনিক ইনকিল্যাব

Share This:
You might also like