হালাল হলেও পশুর যেসব অংশ খেতে অপছন্দ করতেন নবীজি (সা.)
Bangla Times DesK:
ইসলাম শুধু কোন খাবার হালাল আর কোনটি হারাম— তা-ই নির্ধারণ করেনি; বরং খাবারের শুদ্ধতা, পরিচ্ছন্নতা ও মানবিক রুচির দিকেও গুরুত্ব দিয়েছে। মহান আল্লাহ মানুষের জন্য পবিত্র ও উত্তম খাদ্যকে বৈধ করেছেন এবং অপবিত্র জিনিস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।
আমাদের সমাজে অনেক সময় হালাল পশুর সব অংশ খাওয়া নিয়ে বিভ্রান্তি দেখা যায়। অথচ প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) কিছু অংশ খেতে অপছন্দ করতেন এবং কিছু অংশ স্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে কুরবানির সময় এ বিষয়গুলো জানা ও মানা প্রত্যেক মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ।
হালাল প্রাণীর রক্ত খাওয়া সম্পূর্ণ
পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেন—
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ
‘তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত এবং শূকরের মাংস।’ (সুরা আল-মায়িদা: আয়াত ৩)
আরও এসেছে—
قُل لَّآ أَجِدُ فِى مَآ أُوحِىَ إِلَىَّ مُحَرَّمًا عَلَىٰ طَاعِمٍ يَطْعَمُهُۥٓ إِلَّآ أَن يَكُونَ مَيْتَةً أَوْ دَمًا مَّسْفُوحًا
‘বলুন, আমার প্রতি যে ওহি নাজিল হয়েছে তাতে আমি ভক্ষণকারীর জন্য কোনো খাদ্য হারাম পাই না, তবে মৃত প্রাণী অথবা প্রবাহিত রক্ত হলে (তা হারাম)।’ (সুরা আল-আনআম: আয়াত ১৪৫)
অতএব, কুরবানির পশু হোক কিংবা অন্য কোনো হালাল প্রাণী— প্রবাহিত রক্ত খাওয়া সর্বসম্মতিক্রমে হারাম।







