হাইপারসনিক ‘স্মার্ট শেল’ তৈরি করলো চীন, ছুটবে শব্দের ৭গুণ গতিতে
হাইপারসনিক স্মার্ট শেল তৈরি করেছেন চীনের বিজ্ঞানীরা। এটি শব্দের সাতগুণ গতিতে টার্গেটে আঘাত হানতে সক্ষম। এছাড়া নিক্ষেপের পরেও এটি দিক পরিবর্তন করতে সক্ষম। স্যাটেলাইটের ন্যাভিগেশন সিস্টেম অনুযায়ী টার্গেট খুঁজে বের করতে পারে এই স্মার্ট শেল। এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
খবরে জানানো হয়, এই স্মার্ট শেলের একুরেসি বা নিখুঁত হামলা চালানোর সক্ষমতা সর্বোচ্চ ১৫ মিটার। অর্থাৎ, টার্গেটের ১৫ মিটারের মধ্যেই এটি আঘাত হানতে সক্ষম। তবে এই একুরেসি দিয়ে ট্যাংক কিংবা চলমান কোনো টার্গেটে হামলা চালালে ব্যর্থ হওয়ার ঝুঁকি রয়েছে। যদিও চীন জানিয়েছে, এই হাইপারসনিক মিসাইল আসলে বড় টার্গেটের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যেমন কোনো শহর বা বন্দর ধ্বংস করতে হলে এটি ব্যবহার করা হবে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক যুগ আগে এ ধরনের একটি হাইপারসনিক অস্ত্র তৈরির পরিকল্পনা উন্মোচন করেছিল। তার সম্ভাব্য গতি ধরা হয়েছে ৫ মাখ।



