বেতন কম কেন, ভারতের আইফোন সংস্থায় হামলা চালালেন ২ হাজার কর্মী
অনলাইন ডেস্ক:
বেতন ঠিক মতো দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে বেঙ্গালুরুতে তাইওয়ানের আইফোন প্রস্তুতকারক সংস্থা উইস্ট্রন কর্পোরেশন-এ্রর কারখানায় ব্যাপক ভাঙচুর চালালেন কর্মীরা। শনিবারের ঘটনা।
পুলিশ সূত্রে খবর, নাইট শিফ্ট শেষ করার পর প্রায় ২ হাজার কর্মী সংস্থায় হামলা চালান। সব কিছু ভেঙে তছনছ করে দিয়েছেন তাঁরা। বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ারও চেষ্টা করেন বিক্ষোভরত কর্মীরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হননি কেউ। খবর আনন্দবাজার পত্রিকার।








