সিদ্ধার্থ শুক্লার স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন রেসলার জন সিনার

Bangla Times News Desk: মাত্র ৪০ বছর বয়সে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার আকস্মিক মৃত্যু নাড়া দিয়েছে অনেককেই। ২ সেপ্টেম্বর ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। সিদ্ধার্থকে উৎসর্গ করে বিশ্ববিখ্যাত রেসলার জন সিনা ইন্সটাগ্রামে সিদ্ধার্থর একটি ছবি পোস্ট করেন। এ খবর দিয়েছে কলকাতা থেকে প্রকাশিত এই সময় অনলাইন।

এই পোস্টটি করার জন্য জনকে ধন্যবাদ জানান অনেকেই। কেউ বলেছেন, ‘পোস্টের জন্য ধন্যবাদ জন সিনা’। এই ছবিতে সিদ্ধার্থের আরেক অনুরাগী বলেন, ‘জন স্যার আপনি একজন মহান ব্যক্তি’। তবে এই পোস্ট দেখে অনেকেই বিশ্বাস করতে পারেননি যে John Cena সিদ্ধার্থ সম্পর্কে অবগত ছিলেন। জন সিনার এই পোস্টে বিস্ময়ও প্রকাশ করেছেন কেউ কেউ।

শুক্রবার টেলিভিশন ইন্ডাস্ট্রির অসংখ্য সেলিব্রিটি সিদ্ধার্থের অন্ত্যেষ্টি ক্রিয়ায় উপস্থিত হয়েছিলেন। তাঁর বান্ধবী অভিনেত্রী শেহনাজ গিলও এসেছিলেন সিদ্ধার্থের শেষকৃত্যে। শেহনাজের অবস্থা চোখে দেখা যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন শেহনাজ। সিদ্ধার্থের শেষ যাত্রায় উপস্থিত হয়েছিলেন টেলি দুনিয়ার এক ঝাঁক তারকারা। গিয়েছিলেন অভিনেত্রী সম্ভবনা শেঠও।

তিনি জানান, নাগাড়ে কাঁদতে কাঁদতে শেহনাজ বলছিলেন ‘সিদ্ধার্থ মেরা বাচ্চা’। সম্ভবনা আরও বলেন, ‘দেহ দাহ করার আগে কিছুক্ষণ প্রার্থনার জন্য রাখা হয়েছিল। সেই সময় সিদ্ধার্থের পায়ের কাছে বসেছিলেন শোকে কাতর শেহনাজ। এরপর সিদ্ধার্থের শেষকৃত্যে অংশ নেন তিনি। ‘ছাড়াও বরুণ ধাওয়ান, রাজকুমার রাও-এর মতো অভিনেতার সিদ্ধার্থের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন সেই সময়। সিদ্ধার্থের মৃত্যুর খবরে সমবেদনা জানান সলমন খান।

Share This:
You might also like