সাতক্ষীরায় ৩১৮ ভারতীয় সিমসহ চোরাকারবারি আটক

অনলাইন ডেস্ক:

ভারত থেকে চোরাইপথে পাচার হয়ে আসা ৩১৮টি ভারতীয় সিমকার্ড কুরিয়ারযোগে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর সময় চোরাকারবারি মাসুদ রানাকে আটক করেছে র‌্যাব।

জানা যায়, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড় থেকে সোমবার (৪ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা (২৫) সাতক্ষীরার দেবহাটা উপজেলার গাজীরহাট এলাকার বাসিন্দা।

র‌্যাব সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইন জানান, এইসব সিম ব্যবহার করে চোরাচালান, মাদক পাচার, নারী ও শিশু পাচার এমনকি বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত করে থাকে সন্ত্রাসীরা। এদের একজনকে ৩১৮টি সিমসহ হাতেনাতে আটক করা হয়েছে।

চোরাচালান ও অপরাধে জড়িত বিভিন্নজনের কাছে সরবরাহ করা হতো সিমগুলো। আটক মাসুদ রানাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Share This:
You might also like