রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ পরিদর্শক

অনলাইন ডেস্ক:

শফিকুলের এ খবর শুনে হাসপাতালে এসেছেন স্বজনেরা। মো. সালাউদ্দিন নামে তাঁর এক শ্যালক প্রথম আলোকে বলেন, ঢাকার আশকোনা হাজি ক্যাম্প এলাকায় শফিকুল ইসলাম বাড়ি করেছেন। ওই বাড়ির জন্য কিছু আসবাব ও পারটেক্স বোর্ড কিনতে সকালে কারওয়ানবাজারের উদ্দেশে রওনা হয়েছিলেন। তাঁর কাছে এক লাখ টাকা ছিল। বিআরটিসির একটি বাসে উঠেছিলেন তিনি।

সালাউদ্দিন জানান, দুপুরের দিকে বাসা থেকে শফিকুল ইসলামের মোবাইলে ফোন দেওয়া হলে অন্য এক ব্যক্তি ধরেন। তিনি জানান, বাসে অচেতন হয়ে রয়েছেন শফিকুল। ওই সময় বাসটি কারওয়ানবাজার এলাকায় ছিল। সেখান থেকে তাঁকে উদ্ধার করে বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

Share This:
You might also like