মিরপুর পল্লবীতে স্বেচ্ছাসেবক দলের নেতার উপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক:

মিরপুর পল্লবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী’র উপর হামলার অভিযোগ উঠেছে।

জানা গেছে আজ সকালে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াছিন আলী দলীয় নেতাকর্মীদের নিয়ে করোনা প্রভাবে দুস্থ ও অসহায় মানুষদের মাঝে স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী ও শুঁকনো খাবার বিতরণ করছিলেন।

মিরপুর পল্লবী এলাকায় পথচারীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শুঁকনো খাবার বিতরণকালে হঠাৎ  কয়েকজন সন্ত্রাসী লাঠি সোঁটা নিয়ে ইয়াছিন আলী’র উপর হামলা করেছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীর। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলে জানা গেছে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়।

Share This:
You might also like