দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর সুস্থতা কামনায় ইয়াছিন আলীর উদ্যোগে দোয়া মাহফিল
নিউজ ডেস্ক:
আজ রাজধানীর পল্লবীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির নেতাকর্মী এবং গন্যমান্যদের উপস্থিতিতে স্থানীয় মসজিদের ইমাম বিশেষ মোনাজাতে দোয়া করেন।
উক্ত মিলাদ মাহফিলে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস, সেলিমা রহমান, বিএনপি সিনিয়র যুগ্ন- মহাসচিব এ্যাডভোকেট রহুল কবির রিজভী, যুগ্ন মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির চেয়ারপার্সন-এর উপদেষ্টা জনাব আবুল খায়ের ভুঁইয়া, বিএনপির প্রচার সম্পাদক জনাব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারপার্সন এর সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল, লক্ষীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনসহ দেশের সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনায় দোয়া করাা হয়।
উক্ত মিলাদ মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব ইয়াছিন আলী।







