মাথা নত করবো না, পাকিস্তান কারও দাস হবে না: ইমরান খান
অনলাইন ডেস্ক
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পাকিস্তান বর্তমানে এক ‘ডিফাইনিং মোমেন্টে’। আমাদের সামনে এখন দুটি পথ আছে। তার আগে আমি আপনাদের বলতে চাই কেন আমার মতো একজন মানুষ রাজনীতিতে এসেছে। আল্লাহ আমাকে সব দিয়েছেন। খ্যাতি দিয়েছেন। অর্থ দিয়েছেন। তাই আমি নিজেকে সৌভাগ্যভান মনে করি।








