‘মাইনাস-ইমরান খান’ সরকার মানতে রাজি নন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কোরেশি

অনলাইন ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের আগে এবং ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ইমরান খানের প্রতি দলের আনুগত্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন যে “মাইনাস-ইমরান সরকারের জন্য কোনো জায়গা নেই”। শুক্রবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে কোরেশি বলেন, দল প্রধানমন্ত্রীকে ত্যাগ করবে না। দ্য ফ্রাইডে টাইমস জানিয়েছে, তিনি এমন এক সময়ে এই মন্তব্য করেছেন যখন গুজব রটেছিল যে পিটিআই দল রাজনৈতিক অস্থিরতা থেকে বাঁচতে ইমরান খানের থেকে দূরে থাকতে চাইছে।

কোরেশি সিন্ধু হাউসে অবস্থানরত দলের সদস্যদের বলেছিলেন যে পার্টি তাদের উদ্বেগ বুঝতে পারছে। কিন্তু এক বিবেকমান মানুষ হিসেবে গোটা পরিস্থিতি বিচার করতে হবে বলে জানিয়েছেন কোরেশি। উল্লেখ্য, পিটিআই আইন প্রণেতারা সিন্ধু হাউসে অবস্থান করছিলেন তাদের বিরুদ্ধে সরকারী পদক্ষেপের ভয়ে। কারণ তারা দেখেছিলেন যে ইসলামাবাদ পুলিশ এক সপ্তাহ আগে সংসদ লজে অভিযান চালিয়েছিল।

Share This:
You might also like