মসজিদ প্রাঙ্গনে টিকটক নির্মাতাকে আটক করেছে পুলিশ
অনলাইন ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদ ও ইসলামী সেন্টার প্রাঙ্গনে লইকি (Likee ) নির্মাতা ইয়াছিনকে আটক করে কুমিল্লা গোয়েন্দা পুলিশ। তাঁর লাইকি সহযোগী যুবতীকেও খুঁজছে পুলিশ।
রবিবার রাতে তাকে আটক করা হয়। মডেল মসজিদ ও ইসলামী সেন্টার প্রাাঙ্গণে লাইকি ভিডিও করায় ধর্মীয় অনুভুতিতে আঘাত দাবি করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় মুসল্লিরা। রবিবার সকালে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহাম্মেদ প্রেস কন্ফারেন্স করে ইয়াছিনকে আটকের বিষয়টি মিডিয়াকে জানান। পরে ইয়াছিনকে মিডিয়ার সামনে হাজির করেন।


