টিকটকের আমেরিকান কার্যক্রমের মূল্য ৬০০০ কোটি ডলার
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের মার্কিন কার্যক্রমের বাজারমূল্য ছয় হাজার কোটি মার্কিন ডলার নির্ধারণ করার প্রত্যাশা করছে।
টিকটক নিয়ে মার্কিন নিরাপত্তা শঙ্কার বিষয়টির ইতি টানতে চীনা বাইটড্যান্সের ক্ষুদ্র ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটিতে শেয়ার কিনতে যাচ্ছে ওরাকল এবং ওয়ালমার্ট।
এক প্রতিবেদন বলছে, টিকটক গ্লোবালের সাড়ে ১২ শতাংশ শেয়ার কিনবে ওরাকল এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার শর্ত অনুযায়ী সব মার্কিন গ্রাহকের ডেটা ক্লাউডে মজুদ করা হবে।
এদিকে টিকটকে সাড়ে সাত শতাংশ শেয়ার কেনার কথা জানিয়েছে রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট।
টিকটকের চাওয়ামতো ছয় হাজার কোটি মার্কিন ডলার বাজারমূল্য নির্ধারণ করা হলে শেয়ারের মূল্য বাবদ মোট ১২০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করবে ওরাকল এবং ওয়ালমার্ট।
ইকুইটি কাঠামো এবং ডেটা নিরাপত্তার বিষয়গুলো এখনও যাচাই-বাছাই করছে প্রতিষ্ঠানগুলো।




