ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা শিরোপা জিতল আর্জেন্টিনা
বাংলা টাইমস অনলাইন :
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রবিবার ভোরের ফাইনালে নেইমারদের ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচে আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন ডি মারিয়া।
১৪ বছর পর কোনো বড় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালের কোপার সেই ফাইনালে অবশ্য ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এবার প্রতিশোধ নিল মেসিরা।



