কোপা আমেরিকার নক আউট পর্বে কে জিতবে ব্রাজিল না চিলি?

Bangla Times News Desk:

কোপা আমেরিকার নকআউট পর্বের লড়াইয়ে শনিবার নেইমারদের ব্রাজিলের মুখোমুখি হবে চিলি।

বাংলাদেশ সময় ভোর ছয়টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে টুর্নামেন্টের স্বাগতিক ব্রাজিল। তাদের প্রতিপক্ষ চিলি।

পরিসংখ্যান এবং শত্তিমত্তার দিক থেকে ব্রাজিল একধাপ এগিয়ে।

অতীতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল জিতেছে ৫১ ম্যাচে আর মাত্র ৮টিতে জয় পেয়েছে চিলি। ১৩ ম্যাচে রেজাল্ট হয়নি।

কোপা আমেরিকায় ব্রাজিল আর চিলি মুখোমুখি হয়েছে মোট ২১ বার। এর মধ্যে ব্রাজিল জিতেছে ১৬ ম্যাচে, চিলি জিতেছে ৩টিতে। ড্র হয়েছে বাকি ২ ম্যাচ।

২০১৭ সালের অক্টোবরে দুই দলের সবশেষ সাক্ষাতে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল।

২০০৭ সালে কোপা আমেরিকায় সর্বশেষ সাক্ষাতে চিলিকে ৬-১ গোলের ব্যবধানে হারায় ব্রাজিল।

Share This:
You might also like