প্রথমবারের মতো ফেসবুককে ছাড়িয়ে গেল টিকটক

Bangla Times Desk:

ফেসবুককে হটিয়ে এক বছরে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ এখন টিকটক। ডিজিটাল অ্যানালিটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির ২০২০ সালের তথ্য বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করেছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া। তালিকার শীর্ষ পাঁচের বাকি চারটি অ্যাপই ফেসবুকের মালিকানাধীন।

তবে কেবল এশিয়ার দেশগুলোয় (চীন ব্যতীত) ফেসবুক অ্যাপ এখনো শীর্ষস্থানে আছে। টিকটক সে তালিকায় দুই নম্বরে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনে টিকটকের সেবা ‘দোইন’ নামে পরিচিত। সে অ্যাপও চীনে ২০২০ সালে সর্বাধিকবার ডাউনলোড হয়েছে।

Share This:
You might also like