YouTube থেকে এবার কাঁড়ি কাঁড়ি টাকা রোজগারের সুযোগ! আসছে Super Thanks ফিচার
সুপার থ্যাঙ্কস কিনলে যে কোনও ভিডিও’র নীচে কমেন্ট বিভাগে তা দেখা যাবে। ক্রিয়েটর চাইলে দর্শকের সুপার থ্যাঙ্কসের রিপ্লাই চ্যাটে লিখতে পারবেন। ইতিমধ্যেই বিশ্বব্যাপী 68টি দেশের হাজার হাজার ক্রিয়েটরের জন্য এই ফিচার নিয়ে এসেছে YouTube। শীঘ্রই পার্টনার প্রোগ্রামের অধীনে থাকা সব ক্রিয়েটরের জন্য এই ফিচার নিয়ে আসবে সোশ্যাল প্ল্যাটফর্মটি।
এতদিন এক্সক্লিউসিভ মেম্বারশিপের মাধ্যমে ক্রিয়েটরদের সরাসরি টাকা দিতে পারতেন দর্শকরা। এছাড়াও, লাইভ সেশনে ছিল সুপার চ্যাটের সুবিধা। এবার সুপার থ্যাঙ্কের মাধ্যমে যে কোন ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে পেমেন্ট করা যাবে ইউটিউবে।




