পিকনিকের বাস থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার
অনলাইন ডেস্ক:
গাজীপুরের পুবাইলে কক্সবাজার থেকে আসা পিকনিকের বাসে তল্লাশি চালিয়ে এক লাখ পঁচিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় চার মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা বহনকারী ওই বাসটিকে জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের কামারগাও এলাকা থেকে ইয়াবা উদ্ধার ও মাদককারবারিদের গ্রেপ্তার করামঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুর মহানগর গোয়েন্দা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন, উপ-পুলিশ কমিশনার ডিবি (উত্তর) মুহাম্মদ কামাল হোসেন। হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের বিনা খরচে কক্সবাজার বেড়াতে নিয়ে সেখান থেকে ওই বাসে ইয়াবা চালান গাজীপুরে নিয়ে আসতো মাদক কারবারিরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় জিএমপি’র গোয়েন্দা বিভাগ। কক্সবাজার থেকে টঙ্গীগামী মাদকবহনকারী ওই পিকনিকের বাসটি সোমবার গাজীপুর মহানগরের পুবাইল কুমারগাও এলাকায় পৌঁছালে তল্লাশি চালায় গোয়েন্দা পুলিশ। এসময় বাসের ভিতরে বিভিন্নস্থান থেকে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশে। সেই সঙ্গে বাসে থাকা চার মাদককারবারিকে গ্রেপ্তার করে।



