অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ!

অনলাইন ডেস্ক:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে হারুন শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার উপজেলার বুড়াইচ ইউনিয়নের এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কৌশলে ওই কিশোরীর ঘরে ঢোকে একই গ্রামের কামাল শেখের ছেলে হারুন শেখ।  এ সময় ওই কিশোরীর অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে হারুন। এরপর ওই ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে।

CSB Ad

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় হারুন শেখকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

Share This:
You might also like