নায়ক রিয়াজের শ্বশুর মহসিন খানের সুইসাইড নোট উদ্ধার, কী লেখা তাতে?

অনলাইন ডেস্ক:

ফেসবুক লাইভে চিত্রনায়ক রিয়াজের শ্বশুরআত্মঘাতী আবু মহসিন খানের (৫৮) ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ -এমন একটা সুইসাইড নোট পাওয়া গেছে তার লাশের পাশে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মো. সাজ্জাদুর রহমান সুইসাইড নোটের কথা নিশ্চিত করেন।

বুধবার রাত ৯টার দিকে বাসা থেকে ফেসবুক লাইভে এসে লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন আবু মহসিন।

তিনি চিত্রনায়ক রিয়াজের শ্বশুর। পেশায় ব্যবসায়ী ছিলেন। থাকতেন ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর ভবনে। নিজের একটি ফ্ল্যাটে একাই থাকতেন তিনি।

মহসিন খান সুইসাইড নোটে লিখেছেন, ‘ব্যবসায় ধস নেমে যাওয়ায় আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। আমার সঙ্গে অনেকের লেনদেন ছিল। কিন্তু তারা টাকা দেয়নি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’

মহসিন খান ২০১৭ সালে ক্যানসারে আক্রান্ত হন, পরে সুস্থ হয়ে উঠেছিলেন।

তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে মাকে নিয়ে থাকেন অস্ট্রেলিয়ায়।

Share This:
You might also like