সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে সাবেক স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাহফুজ হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাহফুজ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইকরগাড়া গ্রামের মৃত মজির উদ্দীনের ছেলে ও কালাই উপজেলার মোলাম গাড়ী বাজারের রড সিমেন্ট ব্যবসায়ী।
মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী মাহফুজ প্রথম স্ত্রী থাকা সত্বেও জয়পুরহাট সদর উপজেলার এক মেয়ের সঙ্গে রেজিস্ট্রি মূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
এরই জেরে সম্প্রতি মাহফুজ তাদের দুজনের কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও বিভিন্ন জনের মেসেঞ্জারে পাঠিয়ে মেয়েটির সঙ্গে অবৈধ সম্পর্ক করার আহ্বান জানায়।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান আরও জানান, অভিযুক্ত ব্যক্তিকে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪/২৬ এর ১ এবং ২৯ এর ১ ধারা অনুযায়ী মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।








