নানারকম সুবিধা নিয়ে সাভারে গড়ে উঠল ফিল্ম সিটি

বাংলা টাইমস নিউজ ডেস্ক:

সাভারের ধামরাইতে সাড়ে তিন একর জমির উপর নির্মিত হয়েছে ‘ফিল্ম ভ্যালি’নামে এক অত্যাধুনিক ফিল্ম সিটি। বিগ শুটিং ফ্লোর, ক্রোমা স্টুডিও, কটেজ, হসপিটাল, থানা, ইউনিভার্সিটি ক্যাম্পাস, এয়ারক্রাফট শর্ট ল্যান্ডিং সুবিধাসহ, ফাইভ স্টার মানের সুবিধা রয়েছে।

‘ফিল্ম ভ্যালি’র বিভিন্ন ফ্লোর,স্টুডিও’র নামকরণ ফিল্মের গুনীজনের নামে রাখা হয়েছে। যেমন- নায়করাজ রাজ্জাক ফ্লোর, চিত্রনায়ক জসিম ফ্লোর, জহির রায়হান স্টুডিও, চিত্র নায়ক সালমান শাহ স্টুডিও, চিত্র নায়ক জাফর ইকবাল কটেজ, মহা নায়িকা সুচিত্রা সেন মেকআপ রুম ইত্যাদি।

টিভিসি, টিভি নাটক, ওভিসি, মিউজিক ভিডিও, ওয়েব সিরিজ, শর্ট ফিল্ম, ফিল্ম, ধারাবাহিক নাটক, স্টিল ব্যান্ড ফটোশুট সব ফিল্ম মেকিং সংক্রান্ত যাবতীয় প্রজেক্ট করা যাবে আন্তর্জাতিক মানের এই ফিল্ম সিটিতে।

নির্মাতা, প্রডিউসাররা ফিল্ম সিটি সম্পর্কিত যেকোনো ধরনের যোগাযোগ করতে পারবেন ফিল্ম ভ্যালির ওয়ান স্টপ সার্ভিস নম্বরে -017 4336 2636.

ফিল্ম সিটির অংশীদার পরিচালক ইভান মনোয়ার বলেন, ‘নানা ধরনের আধুনিক সুবিধা নিয়ে আমরা ফিল্ম সিটি তৈরি করেছি। আমাদের দেশের ফিল্ম একদিন দুনিয়া জয় করবে, এই স্বপ্ন নিয়েই আমরা এগোচ্ছি।’

তিনি জানান, আগামী ১ লা জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ‘ফিল্ম ভ্যালি’ নামের এই শুটিং স্পটটি।

Share This:
You might also like