টানা ৭১ বলে নিউজিল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি মারতে পারল না ভারত

পাওয়ার প্লে’র পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানরা ধুঁকেছেন। কোনো ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের এত দিশেহারা শেষ কবে লেগেছে, গবেষণার বিষয়। ১৬.৬ ওভারে এসে বাউন্ডারি–খরা কাটায় ভারত। হার্দিক পান্ডিয়া বোল্টের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারেন।

অসাধারণ বোলিংয়ে বাঁচা–মরার ম্যাচে ভারতের ইনিংস থেমেছে ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান করে। হার্দিক পান্ডিয়ার সেই বাউন্ডারির পর ভারতের সম্বল ২টি চার ও একটি ছয়। এই তিনটি বাউন্ডারির জন্য রবীন্দ্র জাদেজাকে বড়সড় একটা ধন্যবাদ দিতেই পারে ভারত।

Share This:
You might also like