জুলাই গণহত্যা : তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে

ডেস্ক রিপোর্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের আবু সাঈদ হত্যা, আশুলিয়ায় মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে ৫ জনকে হত্যার মামলায় মোট ১৭ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের প্রিজনভ্যানে করে হাজির করা হয়।

রংপুরে আবু সাঈদ হত্যা

গত ১৩ জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেন আদালত

Share This:
You might also like