‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার চেষ্টা চলছে’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, সি ইজ ফিলিং বেটার। তিনি আগের মতোই আছেন। প্রত্যেকদিন উনার (খালেদা জিয়া) চেকআপ হয়। টিম অব ডক্টরস আছেন। ডা. এ এফ এম সিদ্দিকী ও ডা. এ জেড এম জাহিদ হোসেন সাহেব রাতে গিয়ে চেকআপ করেন। সপ্তাহে একদিন করে এখন পুরো টিম তাকে দেখবেন।
এভারকেয়ার হাসপাতালে করোনা সংক্রমণ ঝুঁকি থাকার কারণে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।
গত ১০ এপ্রিল গুলশানের বাসায় করোনা আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। সেখানেই তার চিকিৎসা হয়। পরে পোস্ট কোভিড জটিলতা নিয়ে গত ২৭ এপ্রিল তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


