করোনা ভ্যাকসিন নিচ্ছেন খালেদা জিয়া

বাংলা টাইমস অনলাইন ডেস্ক :

করোনাভাইরাসের টিকা নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এর মাঝে নিবন্ধনের কাজও শেষ করেছেন তিনি। তবে এখনো  টিকা দেওয়ার তারিখ জানতে পারেননি বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি টিকা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেছেন। সে অনুযায়ী মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে টিকা নেওয়ার কথা।

জাহিদ হোসেন আরও জানান, গত ৯ জুলাই ‘সুরক্ষা’ ওয়েবসাইটে টিকার নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। ফরমে উল্লিখিত মুঠোফোন নম্বরে মেসেজ পাঠানোর মাধ্যমে টিকা দেওয়ার তারিখ জানানো হয়। তবে এখন পর্যন্ত সেই মেসেজ পাননি তিনি।

Share This:
You might also like