কুকুরের জন্য ভাড়া করা হলো বিমানের বিজনেস ক্লাসের কেবিন

অনলাইন ডেস্ক:

ভারতের চেন্নাই থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসের পুরো একটা কেবিন ভাড়া করা হয় পোষা কুকুরের জন্য। আকাশ ভ্রমণে কুকুরটির আরাম আয়েসের ব্যবস্থা করাই হলো কুকুরটির মালিকের লক্ষ্য।

এয়ার ইন্ডিয়ার ১২ আসন বিশিষ্ট জে-ক্লাস কেবিনটি ভাড়া করা হয় পোষা কুকুরটির জন্য। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটের পুরো বিজনেস ক্লাস ফাঁকা ছিল, যাত্রী ছিল দু-একজন মানুষ এবং পোষা প্রাণী। দুই ঘণ্টার ওই ফ্লাইটের জন্য আড়াই লাখ রুপি ব্যয় করেন তিনি। এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে কুকুর ভ্রমণ করেছে। তবে সম্ভবত এই প্রথম বিজনেস ক্লাসের পুরো কেবিন কোনও পোষা প্রাণীর জন্য ভাড়া করা হয়েছে।

CSB Ad

ভারতে শুধু এয়ার ইন্ডিয়াতেই পোষা প্রাণীদের বহনের অনুমতি দেওয়া হয়। একটা ফ্লাইটে সর্বোচ্চ দুইটা পোষা প্রাণী বহন করতে পারবে। এর আগে ২০০১ সালে এমন আরেকটি ঘটনা ঘটেছিল ভারতের বেঙ্গালুরুতে। সূত্র: টাইমস্ অফ ইন্ডিয়া

Share This:
You might also like