কিশোরকে ‘যৌন হয়রানী’র অভিযোগ, ৩৫ বছরের মহিলা আটক
Bangla Times News Desk:
১৬ বছরের এক কিশোরকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে ৩৫ বছর বয়সী এক মহিলার বিরুদ্ধে। পরবর্তী সময় ওই কিশোরকে নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ওই মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে উঠেছে। খবর হিন্দুস্তান টাইমস রর।
ভারতের মধ্যপ্রদেশের রাজগড় থানা এলাকার ঘটনা। তবে ইতিমধ্যেই রাজগড় থানার পুলিশ এনিয়ে নড়েচড়ে বসেছে। রাজগড় থানার পুলিশ ইতিমধ্যেই পসকো আইনে ওই মহিলাকে গ্রেফতার করেছে। মহিলার স্বামী, শ্বশুর, শ্বাশুড়ির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
রাজগড়ের এসপি প্রদীপ শর্মা বলেন, ‘দুজনেই একই গ্রামে থাকেন। ওই নাবালককে যৌন হেনস্থা করার অভিযোগ ওই মহিলার বিরুদ্ধে উঠেছে। ২৭শে মে মহিলার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি জানতে পারেন। এরপর উলটে ওই কিশোরের পরিবারের কাছ থেকে ১ লক্ষ টাকা দাবি করে মহিলার শ্বশুরবাড়ির লোকজন। এমনকী ধর্ষণের মিথ্যা মামলায় তাকে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয় তারা। এদিকে ওই কিশোরের পরিবার যখন দাবি মতো টাকা দিতে অস্বীকার করে, তখন মহিলার স্বামী ও শ্বশুর ওই কিশোরের পরিবারের জমির অধিকাংশ পেঁপে গাছই কেটে নষ্ট করে দেয়।’
এদিকে গোটা ঘটনায় একেবারে মানসিকভাবে ভেঙে পড়েছে ওই কিশোরের পরিবার। রাজগড় চাইল্ডলাইনে খবর দিয়েছিল সে। চাইল্ড লাইনের কাউন্সেলর মণীশ ডাঙ্গি তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন ও পুলিশকে খবর দেন। ডাঙ্গি জানিয়েছেন, ‘ওই কিশোর অবসাদের মধ্য চলে গিয়েছে। কিন্তু ভয় এবং সামাজিক নানা সংস্কারের জেরে সে অন্যকে কিছু বলতেও পারছিল না। যখন ওই মহিলার পরিবারের লোকজন তাদেরকে নানাভাবে হেনস্থা করা শুরু করে তখনই ওই কিশোর গোটা বিষয়টি আমাদের জানাতে সাহস পায়। তাকে এখনও কাউন্সেলিং করা হচ্ছে।’








