বিয়ের পিঁড়িতে পুরোহিত ও বরকে সজোরে চড় মারলো কনে : ভাইরাল ভিডিও

Bangla Times News Desk:

বিয়ের মন্ত্র পড়ার মধ্যেই পুরোহিতকে হঠাৎ থাপ্পড় কষিয়ে দিলেন কনে! এরপর বরকেও কষিয়ে দিলেন এক থাপ্পড়। ভারতে এ বিয়ে বাড়িতে ঘটা আজব এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটদুনিয়ায় ঝড় উঠেছে। খবর নিউজ এইটিনের।

বিয়েবাড়িতে হাসি-মজা-আনন্দের পাশাপাশি নানা নাটকীয় ঘটনা ঘটেই থাকে। আর এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে কোনও ব্যতিক্রম ঘটনা ঘটলে তা ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, লেহেঙ্গা-চোলি, গহনায় সেজে বসে আছে কনে। আর শেরওয়ানি পাগড়িতে বর। আশেপাশে বর-কনের বাড়ির শতাধিক আত্মীয়স্বজন হাসি মজা, নাচ-গানে মেতে রয়েছে । এরকম সময় বাড়ি ভর্তি লোকের সামনে পুরোহিত এবং বরকে চড় কষিয়ে দিলেন নববধূ।

কিন্তু কি এমন ঘটেছিল যে বিয়ের মণ্ডপে কনের হাতে চড় খেতে হলো পুরোহিত ও বরকে? ভিডিওতে দেখা যায়, মণ্ডপে বিয়ের অনুষ্ঠান চলাকালীন তামাকজাতীয় কিছু নেশার দ্রব্য খাচ্ছিলেন বর।

প্রথম থেকেই ঘটনাটি কনের ভালো লাগেনি। কিন্তু তখনো চুপ ছিলেন তিনি। তবে বিয়ের সময়েও বর তামাক খাওয়ায় ক্ষেপে যান কনে। পুরোহিতকে থামতে বলে প্রথমে তাকে এবং পরে বরকেও থাপ্পড় মেরে দেন কনে। এরপর যদিও মুখ থেকে সেই তামাক ফেলে দেন বর। পরে বিয়ে হয়েছে কিনা, তা আর জানা যায়নি। তবে পুরো ঘটনাটি ভাইরাল হয়ে গেছে।

Share This:
You might also like