‘ইন্ডিয়ান আইডল ২০২১’ চ্যাম্পিয়ন পবনদ্বীপ রাজন

Bangla Times Desk: ভারতীয় সনি টেলিভিশনে প্রচারিত গানের রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল-২০২১’ চ্যাম্পিয়ন হয়েছেন উত্তরাখণ্ডের ২৪ বছর বয়সী পবনদ্বীপ রাজন। প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন অরুনিতা কাঞ্জিলাল ও শাইলি কাম্বলি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় (ভারতীয় সময় রাত ১২টায়) এই রিয়েলিটি শোয়ের ৭৫তম এপিসোড শেষে দর্শকদের ভোটে নির্বাচিত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দিনে ভারতীয় টেলিভিশনের ইতিহাসে দীর্ঘ ১২ ঘণ্টাব্যাপী ‘ইন্ডিয়ান আইডল ২০২১’ এর ১২তম সিজনের এ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

Share This:
You might also like