আরো ২ মাস বন্ধ থাকছে শিক্ষা প্রতিষ্ঠান

নিউজ ডেস্ক:

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আরো দুই মাস বন্ধ থাকছে। আগামী ২৩শে মে থেকে খুলবে শিক্ষাপ্রতিষ্ঠান। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০শে মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এরপর প্রতিষ্ঠান খুলে দেয়ার প্রস্তুতি নেয়া হলেও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share This:
You might also like